Nabadhara
ঢাকাশুক্রবার , ২৯ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালকিনিতে ঈদ উপলক্ষে মাসব্যাপী আনন্দ মেলার উদ্বোধন করলেন এমপি আনিসুর রহমান খোকন

Link Copied!

মো.মিজানুর রহমান, কালকিনি ও ডাসার প্রতিনিধি

মাদারীপুরের কালকিনিতে ঈদ-উল-আযহা উপলক্ষে মাসব্যাপী আনন্দ মেলার উদ্বোধন করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন।

শুক্রবার সকালে পৌর এলাকার ডাকবাংলো মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “একটি দল প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সমালোচনার নামে নোংরামিতে মেতে উঠেছে। তাদের সতর্ক করে বলতে চাই, আপনারা সমালোচনার নামে একজন প্রধানমন্ত্রীকে ব্যক্তিগতভাবে চরিত্রহননের চেষ্টা করছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন। তিনি কোনো পকেটের প্রধানমন্ত্রী নন।”

তিনি আরও বলেন, “আপনাদের নোংরামির জবাব দেশের জনগণ অচিরেই কঠিনভাবে দিয়ে দেবে। দুই-একটি ছ্যাছড়া পাগলের প্রলাপে বর্তমান সরকার ভীত নয়।”

এমপি খোকন বলেন, “তারেক রহমান দেশের উন্নয়নের দিকে মনোযোগ দেওয়ায় একটি মহল তাকে নিয়ে দিনরাত অপপ্রচার চালাচ্ছে। সমালোচনার নামে ভালো কাজে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। কোনো অপপ্রচারই তারেক রহমানকে ঠেকিয়ে রাখতে পারবে না।”

তিনি বিএনপির নেতাকর্মীদের আরও সজাগ থাকার আহ্বান জানিয়ে বলেন, “কোনো ষড়যন্ত্রে পা দেওয়া যাবে না। দেশের সকল নেতাকর্মীদের চোখ-কান খোলা রেখে ষড়যন্ত্রের প্রতিবাদ করতে হবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মিজানুর রহমান বেপারী, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, পৌরসভা বিএনপির সাবেক সভাপতি কামাল বেপারী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নুরে আলম সান্টু, পৌরসভার মেয়র প্রার্থী ও যুবদল নেতা শিকদার মোহাম্মদ মামুন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নজরুল ইসলাম, বিএনপি নেতা মোঃ ইব্রাহিম, সাবেক ছাত্রদল নেতা কাওসার হোসেন নান্না, স্বেচ্ছাসেবকদল নেতা নাজমুল হোসেন, যুবদল নেতা তুহিন হাওলাদার, সদস্য সচিব সাইফুল মুন্সি, পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক হাসান হাওলাদার এবং কলেজ ছাত্রদলের আহ্বায়ক শাহিনসহ স্থানীয় নেতাকর্মীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।