Nabadhara
ঢাকাশনিবার , ৩০ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কুলিয়ারচরে ৩৮ কৃতি শিক্ষার্থীকে ‘সউপ মেধা সম্মাননা’ প্রদান

Link Copied!

আহমেদ সিফাত, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ‘সউপ মেধা সম্মাননা’ প্রদান করেছে আলোচিত সামাজিক সংগঠন সমাজ উন্নয়ন পরিষদ (সউপ), ছয়সূতী।

শনিবার (৩০ মে) সকাল ১০টায় ছয়সূতী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে ভর্তি হওয়া, জিপিএ-৫ অর্জনকারী, বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থী এবং ইউনিয়নের সেরা পাঁচজন হাফেজসহ মোট ৩৮ জনকে সম্মাননা জানানো হয়।

সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি মো. মাহবুবুল ইসলাম সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা, সাংবাদিক ও কলামিস্ট অ্যাডভোকেট মুহাম্মদ শাহ্ আলম এপিপি প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন।

তিনি বলেন, “মেধা, পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে অর্জিত এই সাফল্য শুধু শিক্ষার্থীদের ব্যক্তিগত অর্জন নয়, বরং পুরো ছয়সূতী ইউনিয়নের গর্ব। শিক্ষার্থীদের দেশপ্রেম, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে দেশ ও সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা এমাদ উদ্দিন, কুলিয়ারচর সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক কামরুজ্জামান, হাবিবুর রহমান, নজরুল ইসলাম এবং সমাজ উন্নয়ন পরিষদের যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম সুমন।

সম্মাননা পাওয়া শিক্ষার্থীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এ ভর্তি হওয়া মো. তাশফিকুল ইসলাম রাজিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারহান তানভির রাফি ও ইবনে নূর দিহান, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের হাফিজুল হক বিনছাদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মঈন আহমেদ অপূর্ব, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হামিম রহমান এবং পটুয়াখালী মেডিকেল কলেজের শিক্ষার্থী মীর শায়লা আক্তার বুশরা।

এছাড়াও ছয়সূতী ইউনিয়ন হাইস্কুল অ্যান্ড কলেজ ও আবুল কাসেম উচ্চ বিদ্যালয়ের এসএসসি এবং অষ্টম শ্রেণির কৃতি শিক্ষার্থীদের পাশাপাশি ইউনিয়নের সেরা পাঁচজন হাফেজকেও সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের হাতে ফুলের তোড়া, ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দেন। এ সময় সংগঠনের সদস্যবৃন্দ, শিক্ষক, সমাজসেবক, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা ও মোনাজাত পরিচালনা করেন সমাজ উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা ফজলুল্লাহ ফয়েজী।

বক্তারা বলেন, স্থানীয় পর্যায়ে মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি ও উৎসাহ প্রদান নতুন প্রজন্মকে উচ্চশিক্ষা ও সাফল্যের পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।