Nabadhara
ঢাকাসোমবার , ১ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

খালিয়াজুড়িতে ২২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

খালিয়াজুড়ি (নেত্রকোনা) প্রতিনিধি
জুন ১, ২০২৬ ১:২১ অপরাহ্ণ
Link Copied!

খালিয়াজুড়ি (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলার চাকুয়া ইউনিয়নের লেপসিয়া লঞ্চঘাট এলাকা থেকে ২২ পিস ইয়াবাসহ সানোয়ার হোসেন (৩০) নামে এক কথিত মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

রোববার (৩১ মে) সন্ধ্যা ৭টার দিকে লেপসিয়া বাজার লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

আটক সানোয়ার হোসেন উপজেলার মেন্দিপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সানোয়ার হোসেন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে এলাকাবাসীর অভিযোগ রয়েছে। রোববার সন্ধ্যায় লেপসিয়া বাজারের লঞ্চঘাট এলাকায় একটি দোকানে বসে ইয়াবা সেবনের সময় স্থানীয় জনতা তাকে আটক করে। পরে তার কাছ থেকে ২২ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং তাকে লেপসিয়া বাজার পুলিশ ফাঁড়িতে সোপর্দ করা হয়।

খবর পেয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক (এসআই) আব্দুল ওয়াদুদ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে সানোয়ার হোসেনকে হেফাজতে নেন এবং পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য খালিয়াজুড়ি থানায় নিয়ে যান।

খালিয়াজুড়ি থানার তদন্ত কর্মকর্তা মো. আরাফাত হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, সানোয়ার হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার (১ জুন) সকালে তাকে যথাযথ পুলিশ পাহারায় নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।