Nabadhara
ঢাকাশুক্রবার , ৯ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

খালিয়াজুড়ীতে ডেঙ্গু আক্রান্ত ছাত্রদল কর্মীর মৃত্যু, শোক প্রকাশ এমপি বাবরের

Link Copied!

মোহাম্মদ হাবিবুল্লাহ, খালিয়াজুরী (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার হাওরাঞ্চল খালিয়াজুড়ীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মো. শিপন মিয়া (২২) নামে এক ছাত্রদল কর্মীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) গভীর রাতে চিকিৎসার জন্য নেত্রকোনা যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর শোক প্রকাশ করেছেন।

শিপন মিয়া খালিয়াজুরী উপজেলার মেন্দিপুর ইউনিয়নের বানুয়ারী গ্রামের মুতি মিয়া ও দোলনা আক্তার দম্পতির ছেলে। তিনি মেন্দিপুর ইউনিয়ন ও খালিয়াজুরী উপজেলা ছাত্রদলের সক্রিয় কর্মী ছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, শিপন দীর্ঘদিন ধরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ছিলেন। শুক্রবার গভীর রাতে চিকিৎসার জন্য নেত্রকোনা যাওয়ার পথে আনুমানিক রাত ২টার দিকে মোহনগঞ্জ এলাকায় তিনি স্ট্রোক করেন। পরে তাঁকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিপনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন খালিয়াজুরী উপজেলা ছাত্রদলের সভাপতি মাজহারুল হক পলিন ও সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত হৃদয়, মেন্দিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুল মান্নান চৌধুরী, বিএনপি নেতা মো. আলী হাসান চৌধুরী পিন্টু ও মো. কায়সার আহমেদ সেকুলসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এদিকে, সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর এক প্রেস বিজ্ঞপ্তিতে শিপনের অকালমৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। তিনি ভিডিও কলে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাঁদের প্রতি সমবেদনা জানান। একই সঙ্গে মরহুমের আত্মার মাগফিরাত ও জান্নাতুল ফেরদৌস কামনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।