Nabadhara
ঢাকাসোমবার , ১ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালকিনিতে সম্ভাব্য মেয়র প্রার্থী মামুন শিকদারের গণসংযোগ ও মতবিনিময়

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি
জুন ১, ২০২৬ ৮:১৭ অপরাহ্ণ
Link Copied!

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

আসন্ন কালকিনি পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী ও সমাজসেবক মামুন শিকদার গণসংযোগ ও মতবিনিময় করেছেন।

সোমবার (১ জুন) দুপুরে কালকিনি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ঐতিহ্যবাহী গোপালপুর হাটে এ গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

গণসংযোগকালে মামুন শিকদার স্থানীয় ব্যবসায়ী, বাসিন্দা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তিনি এলাকার রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, নাগরিক সুযোগ-সুবিধা ও বিভিন্ন সমস্যা নিয়ে স্থানীয়দের সঙ্গে উন্মুক্ত আলোচনা করেন এবং একটি আধুনিক পৌরসভা গঠনে তাদের মতামত শোনেন।

তিনি বলেন, “আমি সবসময় সাধারণ মানুষের পাশে থেকে তাদের সুখ-দুঃখের অংশীদার হতে চাই। জনগণের অধিকার আদায় ও জনকল্যাণমূলক কাজই আমার মূল লক্ষ্য। আগামী পৌর নির্বাচনে জনগণের দোয়া ও সমর্থন পেলে কালকিনি পৌরসভাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও জনবান্ধব পৌরসভা হিসেবে গড়ে তুলবো।”

এ সময় স্থানীয় ব্যবসায়ীরা হাটের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং এলাকার উন্নয়নে তরুণ ও শিক্ষিত প্রার্থীর প্রতি তাদের প্রত্যাশার কথা জানান।

গণসংযোগ শেষে মামুন শিকদার সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।