Nabadhara
ঢাকাবুধবার , ৩ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে ইয়াবাসহ দুই মাদক বিক্রেতা আটক

ঝিনাইদহ প্রতিনিধি
জুন ৩, ২০২৬ ৭:৫১ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার খুলুমবাড়িয়া বাজার এলাকা থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

বুধবার (৩ জুন) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শৈলকুপা থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটককৃতরা হলেন উপজেলার সারুটিয়া গ্রামের মৃত ইসমাইল শেখের ছেলে মো. আখতার শেখ (৬০) এবং হাকিমপুর গ্রামের মোহাম্মদ রেজাউল জোয়াদারের ছেলে মো. হাফিজুর জোয়াদার।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার খুলুমবাড়িয়া বাজারের তিন রাস্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, “খুলুমবাড়িয়া এলাকা থেকে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হবে।”

পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।