Nabadhara
ঢাকাশুক্রবার , ১২ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বহিরাগত প্রো-ভিসি নিয়োগের প্রতিবাদে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ক্ষোভ ও বিক্ষোভের হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর 
জুন ১২, ২০২৬ ৫:১৯ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর 

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) প্রো-ভাইস চ্যান্সেলর (প্রো-ভিসি) পদে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) অধ্যাপক ড. মো. জাহিদুর রহমানকে নিয়োগ দেওয়ায় তীব্র ক্ষোভ, উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি (গাকৃবিশিস)।

বৃহস্পতিবার অনুষ্ঠিত শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটির সভায় এ নিয়োগকে বিশ্ববিদ্যালয়ের স্বকীয়তা, ঐতিহ্য ও অভ্যন্তরীণ নেতৃত্বের প্রতি অবমূল্যায়ন হিসেবে উল্লেখ করা হয়। সভায় দাবি করা হয়, এই সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশ, গবেষণা কার্যক্রম ও প্রশাসনিক স্থিতিশীলতার জন্য ক্ষতিকর হতে পারে।

শিক্ষক সমিতির নেতারা বলেন, বিশ্ববিদ্যালয়ের স্বার্থে এ নিয়োগ অবিলম্বে প্রত্যাহার করতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তারা হুঁশিয়ারি দেন।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম বলেন, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ভালো অবস্থানে রয়েছে। এমন অবস্থায় অভ্যন্তরীণ যোগ্য শিক্ষক থাকা সত্ত্বেও বহিরাগত ব্যক্তিকে গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে নিয়োগ দেওয়ায় শিক্ষক সমাজে হতাশা তৈরি হয়েছে।

শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী বলেন, প্রতিষ্ঠানের উন্নয়ন ও অগ্রযাত্রায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শিক্ষকরা দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তাদের অবদান উপেক্ষা করে নেওয়া সিদ্ধান্ত শিক্ষক সমাজকে ব্যথিত করেছে।

সভায় আরও বলা হয়, এটি শুধু প্রশাসনিক নিয়োগ নয়, বরং বিশ্ববিদ্যালয়ের আত্মপরিচয় ও মর্যাদার সঙ্গে সম্পর্কিত একটি বিষয়। বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ও স্থিতিশীলতার স্বার্থে এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়।

শিক্ষক সমিতি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, প্রো-ভিসি পদে নিয়োগ প্রত্যাহার করে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ যোগ্য ও অভিজ্ঞ শিক্ষকদের মধ্য থেকে নিয়োগ দেওয়াই যুক্তিসংগত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।