Nabadhara
ঢাকারবিবার , ১৪ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নরসিংদীতে জেলা আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত

নরসিংদী প্রতিনিধি 
জুন ১৪, ২০২৬ ৩:০২ অপরাহ্ণ
Link Copied!

নরসিংদী প্রতিনিধি 

নরসিংদীতে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং অপরাধ দমনে করণীয় নির্ধারণে জেলা আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৪ জুন) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া।

সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জননিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ দমন এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের কঠোর অবস্থানের বিষয়টি পুনর্ব্যক্ত করা হয়।

সভায় নরসিংদীর পুলিশ সুপার মো. আবদুল্লাহ্‌-আল-ফারুক জেলার আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতির বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি অপরাধীদের আইনের আওতায় আনা, অপরাধ প্রবণতা কমানো এবং জননিরাপত্তা জোরদারে পুলিশের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে আলোকপাত করেন।

এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন এবং নিরবচ্ছিন্ন নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় বৃদ্ধি ও কার্যকর সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা নিজ নিজ দপ্তরের কার্যক্রম, আইনশৃঙ্খলা-সংক্রান্ত চ্যালেঞ্জ এবং তা মোকাবিলায় গৃহীত পদক্ষেপ তুলে ধরেন। পাশাপাশি জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।