Nabadhara
ঢাকারবিবার , ১৪ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়া পৌরসভার নাগরিক সেবার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

স্টাফ রিপোর্টার, নড়াইল
জুন ১৪, ২০২৬ ৪:৪৬ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার, নড়াইল

নড়াইলের লোহাগড়া পৌরসভার নাগরিক সেবার মানোন্নয়নের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন, রাস্তাঘাট নির্মাণ ও সংস্কার, পানি নিষ্কাশনের ব্যবস্থা, বেহাল সড়কবাতি মেরামত এবং বাজারের ফুটপাত দখলমুক্ত করার দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।

রোববার (১৪ জুন) সকাল সাড়ে ১১টার দিকে লোহাগড়া পৌরবাসীর ব্যানারে পৌর ভবনের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য জামিরুল হক টুটুল, নড়াইল জেলা কৃষকদলের সাবেক সদস্য সচিব এনামুল কবীর চন্দন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন, ব্যবসায়ী মাওলানা শাফায়েত হুসাইন, মাজহারুল শুভ্র, বিএম লিয়াকত হোসেন, প্রকৌশলী শফিউল আলম মাসুম এবং তরুণ সমাজসেবক শাহিন আহমেদসহ অনেকে।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে লোহাগড়া পৌরসভার বিভিন্ন এলাকায় নাগরিক সেবার ঘাটতি বিরাজ করছে। অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা, জলাবদ্ধতা, ভাঙাচোরা সড়ক এবং অকার্যকর সড়কবাতির কারণে পৌরবাসী দুর্ভোগ পোহাচ্ছেন। এসব সমস্যা দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান তারা।

মানববন্ধন শেষে জেলা জামায়াতের নেতা জামিরুল হক টুটুলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল পৌর প্রশাসকের বরাবর স্মারকলিপি প্রদান করে। এ সময় লোহাগড়া পৌর প্রশাসকের পক্ষে উজ্জ্বল কান্তি সরকার স্মারকলিপি গ্রহণ করেন।

স্মারকলিপিতে উত্থাপিত দাবিগুলো দ্রুত বাস্তবায়নের মাধ্যমে পৌরবাসীর ভোগান্তি দূর করার আহ্বান জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।