Nabadhara
ঢাকারবিবার , ১৪ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দে পল্লী মঙ্গল কর্মসূচির উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

Link Copied!

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দে পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে)-এর উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে অতি দরিদ্র ও অসহায় প্রায় ৬০০ মানুষ বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে বিনামূল্যে চিকিৎসাসেবা, স্বাস্থ্য পরামর্শ, ওষুধ এবং চশমা পেয়েছেন।

রোববার (১৪ জুন) সকাল ৯টায় গোয়ালন্দ বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে)-এর নিজস্ব কার্যালয়ে এ চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়।

ক্যাম্পে মেডিসিন বিশেষজ্ঞ ডা. মনজ সিনহা, গাইনি বিশেষজ্ঞ ডা. নাসরিন আক্তার, সার্জারি বিশেষজ্ঞ ডা. মো. জহির উদ্দিন, চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ ডা. জিয়াউল হাসান, শিশু বিশেষজ্ঞ ডা. প্রিয়াঙ্কা রায় এবং চক্ষু বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ আশরাফ হোসেন চিকিৎসাসেবা প্রদান করেন।

এছাড়া চিকিৎসা কার্যক্রমে সহযোগিতা করেন পিএমকে হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উপ-সহকারী মেডিকেল অফিসার বিপুল চন্দ্র, মো. তারেক ফয়সাল, মো. শুভ ও মোহাম্মদ ফাহিম।

অনুষ্ঠানের উদ্বোধন করেন পল্লী মঙ্গল কর্মসূচির এমআইএস অ্যান্ড আইসিটি বিভাগের প্রধান নুরুল ইসলাম টনি। এ সময় উপস্থিত ছিলেন সংস্থাটির উপ-পরিচালক মো. রফিকুল ইসলাম, ফরিদপুর জোনের প্রোগ্রাম ম্যানেজার মো. জাহাঙ্গীর আলম, রাজবাড়ী এরিয়ার সহকারী প্রোগ্রাম ম্যানেজার মো. জিল্লুর রহমান, গোয়ালন্দ শাখার ব্যবস্থাপক সজীব হোসেন, পিএমকে কমিউনিটি হেলথ কেয়ারের প্রোগ্রাম ইনচার্জ ডা. মনিরুজ্জামান, আইসিটি কর্মকর্তা ফরহাদ হোসেন, আইসিটি অফিসার শুভ সাহাসহ সংস্থার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

উদ্বোধনী বক্তব্যে নুরুল ইসলাম টনি বলেন, পল্লী মঙ্গল কর্মসূচি প্রতিষ্ঠালগ্ন থেকে ক্ষুদ্রঋণ কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন সামাজিক উন্নয়ন ও স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করে আসছে। দেশের বিভিন্ন শাখা থেকে নিয়মিতভাবে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হচ্ছে।

তিনি আরও বলেন, মা ও শিশু স্বাস্থ্যসেবা, গর্ভবতী মায়েদের চিকিৎসা, চক্ষু চিকিৎসা, বিনামূল্যে ওষুধ বিতরণ এবং স্বাস্থ্য সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের ধারাবাহিকতায় গোয়ালন্দে এ ক্যাম্প আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

পল্লী মঙ্গল কর্মসূচির এ মানবিক উদ্যোগ স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। বিশেষ করে নিম্নআয়ের মানুষের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।