Nabadhara
ঢাকাসোমবার , ১৫ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে অর্থনৈতিক শুমারি ২০২৪-এর জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর 
জুন ১৫, ২০২৬ ৩:৫০ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর 

গাজীপুরে অর্থনৈতিক শুমারি ২০২৪-এর জাতীয় প্রতিবেদন (ন্যাশনাল রিপোর্ট) বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জুন) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে জেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

 

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) পরিচালিত অর্থনৈতিক শুমারি ২০২৪-এর জাতীয় প্রতিবেদন উপস্থাপন এবং শুমারির ফলাফল সম্পর্কে অংশীজনদের অবহিত করার লক্ষ্যে এ সেমিনারের আয়োজন করা হয়।

 

অতিরিক্ত জেলা প্রশাসক মো. শাহরিয়ার নাজিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া।

 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন গাজীপুর জেলা পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক মাহনুমা রহমান। তিনি অর্থনৈতিক শুমারি ২০২৪-এর বিভিন্ন তথ্য-উপাত্ত ও শুমারির তাৎপর্য তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া বলেন, “তথ্যই শক্তি। নির্ভরযোগ্য তথ্য ছাড়া সঠিক পরিকল্পনা গ্রহণ সম্ভব নয়। তাই সবাইকে তথ্য প্রদানে আন্তরিক ও সহযোগিতাপূর্ণ হতে হবে, যাতে সঠিক ও মানসম্মত পরিসংখ্যান পাওয়া যায়।”

তিনি আরও বলেন, উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে সঠিক তথ্যের কোনো বিকল্প নেই। এ ক্ষেত্রে জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সেমিনারে অর্থনৈতিক শুমারি ২০২৪-এর বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য, জাতীয় অর্থনীতিতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের অবদান এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনায় পরিসংখ্যানগত তথ্যের ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুরের সিভিল সার্জন ডা. মামুনুর রশীদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) তানিয়া তাবাসসুম, অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, ব্যবসায়ী প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার অংশীজন।

বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড, শিল্প-প্রতিষ্ঠান, ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থান সম্পর্কিত নির্ভরযোগ্য তথ্য সংগ্রহের মাধ্যমে জাতীয় উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে অর্থনৈতিক শুমারির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সঠিক ও হালনাগাদ পরিসংখ্যান সরকারের নীতি নির্ধারণ ও উন্নয়ন কর্মকাণ্ডকে আরও কার্যকর করতে সহায়তা করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।