Nabadhara
ঢাকাসোমবার , ১৫ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আলফাডাঙ্গায় ৯ দলীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
জুন ১৫, ২০২৬ ৯:০৯ অপরাহ্ণ
Link Copied!

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের আলফাডাঙ্গায় ৯ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৫ জুন) বিকেলে উপজেলার বুড়াইচ ইউনিয়নের ফলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী বুড়াইচ ইউনিয়ন যুব বিভাগের উদ্যোগে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আলফাডাঙ্গা উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা এস.এম. রিদওয়ানুন্নবী (রেদওয়ান)। তিনি বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়; এটি যুবসমাজকে শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও নৈতিক মূল্যবোধে গড়ে তোলে। বর্তমান সময়ে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে তরুণদের দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি মো. মনিরুজ্জামান। উদ্বোধন করেন জামায়াতের শ্রমিক ফেডারেশনের সভাপতি জিয়াউল রিপন হাসান।

এ সময় আরও উপস্থিত ছিলেন বুড়াইচ ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমান, সেক্রেটারি মাওলানা আরিফুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনী খেলায় বারাংকুলা ফুটবল একাদশ ও শিয়ালদি ফুটবল একাদশ মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হলে ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। সেখানে শিয়ালদি ফুটবল একাদশ ২–১ গোলে জয় লাভ করে।

খেলা জুড়ে স্থানীয় দর্শকদের উপস্থিতিতে মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ধারাভাষ্য প্রদান করেন আলফাডাঙ্গা সরকারি কলেজের প্রভাষক মো. মাহিদুল হক, যার সাবলীল ও প্রাণবন্ত উপস্থাপনা দর্শকদের মুগ্ধ করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।