Nabadhara
ঢাকাসোমবার , ১৫ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

যশোরে প্রাইভেটকারে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক ২

যশোর প্রতিনিধি
জুন ১৫, ২০২৬ ৯:৪৮ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

যশোরে প্রাইভেটকারে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।

সোমবার দুপুরে যশোর-বেনাপোল সড়কের ঝিকরগাছা উপজেলার বেনেয়ালী এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের আটক করা হয়।

আটকরা হলেন বেনাপোল পোর্ট থানার দৌলতপুর মধ্যপাড়ার নওশের আলী মোড়লের ছেলে বাবলুর রহমান (৫৫) এবং বড়আঁচড়া মাঠপাড়ার আজগর আলীর ছেলে নুরুজ্জামান (৩৪)।

ডিএনসি যশোর জেলা কার্যালয়ের উপপরিদর্শক মদন মোহন সাহা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায় যশোর শহর থেকে একটি প্রাইভেটকার বেনাপোলের দিকে মাদক বহন করে যাচ্ছে। পরে ঝিকরগাছার বেনেয়ালী এলাকায় অবস্থান নিয়ে ওই প্রাইভেটকার থামিয়ে তল্লাশি করা হয়।

তল্লাশিতে গাড়ির ভেতরে বিশেষভাবে লুকানো অবস্থায় ১০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। পরে ঘটনাস্থল থেকেই দুইজনকে আটক করা হয়।

এ ঘটনায় ঝিকরগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।