Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৬ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মুন্সীগঞ্জে বেপরোয়া গতির সিএনজি গাছে ধাক্কা, চালকের অবস্থা আশঙ্কাজনক

মুন্সীগঞ্জ প্রতিনিধি
জুন ১৬, ২০২৬ ১০:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের টংগীবাড়ী উপজেলায় বেপরোয়া গতির একটি সিএনজি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে চালক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১৬ জুন) ভোর সাড়ে ৪টার দিকে ধীপুর-টংগীবাড়ী সড়কের ধীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, দ্রুতগতির কারণে সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে চালক মোহাম্মদ (২০) গুরুতর আহত হন।

খবর পেয়ে টংগীবাড়ী ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত চালককে উদ্ধার করে টংগীবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

তিনি আরও জানান, দুর্ঘটনার সময় সিএনজিতে কোনো যাত্রী না থাকায় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।

আহত চালক মোহাম্মদের বাড়ি টংগীবাড়ী উপজেলার ধীপুর এলাকায়। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।