Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৬ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দেওয়ানগঞ্জ সীমান্তে আরও একজনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় শুন্য রেখায় যুবক

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জুন ১৬, ২০২৬ ১:১৬ অপরাহ্ণ
Link Copied!

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে আরও একজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি ও স্থানীয়দের তৎপরতায় ওই চেষ্টা ব্যর্থ হয়েছে। বর্তমানে সংশ্লিষ্ট যুবক আন্তর্জাতিক সীমান্তের শুন্য রেখায় অবস্থান করছেন।

সোমবার (১৫ জুন) দিবাগত রাতে দেওয়ানগঞ্জ উপজেলার ঝাওডাঙ্গা সীমান্তের ১০৭৮ আন্তর্জাতিক সীমান্ত পিলারের কাছে মধ্যেরচর এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত প্রায় ১০টার দিকে বিএসএফ এক যুবককে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। বিষয়টি জানতে পেরে সীমান্ত এলাকায় অবস্থান নেয় জামালপুর ৩৫ বিজিবির সদস্যরা এবং স্থানীয় এলাকাবাসী। তাদের সতর্ক অবস্থানের কারণে বিএসএফের পুশইনের চেষ্টা সফল হয়নি।

পরে ওই যুবককে বাংলাদেশে প্রবেশ করানো সম্ভব না হওয়ায় তিনি বর্তমানে শুন্য রেখায় অবস্থান করছেন। সীমান্তের দুই পাশে বিজিবি ও বিএসএফ সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

স্থানীয়দের অভিযোগ, এর আগেও জামালপুর সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে কয়েকজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে বিএসএফ।

এ বিষয়ে জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, “দেওয়ানগঞ্জের ঝাওডাঙ্গা সীমান্তে গত রাতে অবৈধভাবে এক ব্যক্তিকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে। পুশইন ঠেকাতে বিজিবি বর্তমানে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।