Nabadhara
ঢাকাশুক্রবার , ১০ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাবুগঞ্জে ‘৭ নং ওয়ার্ড একতা যুবসমাজ’-এর আত্মপ্রকাশ, সামাজিক উন্নয়নে নানা কর্মসূচির ঘোষণা

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
জুলাই ১০, ২০২৬ ১১:৩৫ অপরাহ্ণ
Link Copied!

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সার্বিক উন্নয়ন, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ‘৭ নং ওয়ার্ড একতা যুবসমাজ’ নামে একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে।

সংগঠনটির উদ্যোক্তা মো. আজিজুল হক বাবলু জানান, দীর্ঘদিনের পরিকল্পনার অংশ হিসেবে গত জুন মাসের শুরুতে সামাজিক যোগাযোগমাধ্যম মেসেঞ্জারে একটি গ্রুপ খোলার মাধ্যমে এলাকার তরুণ, প্রবীণ, বন্ধু ও প্রবাসীদের নিয়ে আলোচনা শুরু হয়। পরবর্তীতে সবার মতামতের ভিত্তিতে সংগঠনটির নাম নির্ধারণ করা হয় ‘৭ নং ওয়ার্ড একতা যুবসমাজ’।

তিনি বলেন, সংগঠনটি এলাকার উন্নয়ন ও সামাজিক সমস্যার সমাধানে স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনা করবে। এর মধ্যে রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা ও সংস্কারে সহযোগিতা, মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচি, শিশু-কিশোরদের খেলাধুলার আয়োজন, স্কুল-কলেজের শিক্ষার্থীদের সহযোগিতা, নদীভাঙন রোধে জনসচেতনতা ও মানববন্ধন, বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান, অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো, পবিত্র রমজানে ইফতারসামগ্রী বিতরণ এবং ঈদ উপলক্ষে উপহার বিতরণসহ বিভিন্ন সামাজিক ও মানবিক উদ্যোগ বাস্তবায়ন করা হবে।

সংগঠনের কার্যক্রমের অংশ হিসেবে শুক্রবার (১০ জুলাই) কেদারপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এতে সংগঠনের সদস্যরা অংশ নেন এবং পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।

সংগঠনের উদ্যোক্তা মো. আজিজুল হক বাবলু এলাকাবাসী ও প্রবাসীদের সার্বিক সহযোগিতা কামনা করে বলেন, “সবার সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে একটি পরিচ্ছন্ন, সবুজ, সচেতন ও উন্নত ৭ নম্বর ওয়ার্ড গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।