Nabadhara
ঢাকাশনিবার , ১৭ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কলাপাড়ায় পাখি হত্যা ও ইয়াবা সেবনে দুই ব্যক্তির দণ্ড

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
অক্টোবর ১৭, ২০২৬ ১০:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় পাঁচটি তিলা ঘুঘু ও একটি বক হত্যার দায়ে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা এবং ইয়াবা সেবনের অপরাধে আরেক ব্যক্তিকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৬ অক্টোবর) রাতে উপজেলার টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া মহল্লায় অভিযান চালিয়ে তাঁদের এ দণ্ড দেওয়া হয়। পাখি হত্যার দায়ে তানজিল নামের এক ব্যক্তিকে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২-এর ৩৮ ধারায় ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

অন্যদিকে, ইয়াবা সেবনের অপরাধে আরেক ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি জানান, তিলা ঘুঘু ও বক তফসিলভুক্ত সংরক্ষিত বন্যপ্রাণী। এসব পাখি হত্যা করা আইনত দণ্ডনীয় অপরাধ।

অভিযানে কলাপাড়া রেঞ্জের বন বিভাগের কর্মকর্তা, পটুয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল এবং অ্যানিমেল লাভার্স পটুয়াখালীর সদস্যরা উপস্থিত ছিলেন।

বন্যপ্রাণী সংরক্ষণ ও মাদকের অপব্যবহার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।