Nabadhara
ঢাকামঙ্গলবার , ২১ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁর বদলগাছীতে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত, আটক ২

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি
জুলাই ২১, ২০২৬ ২:৫০ অপরাহ্ণ
Link Copied!

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর বদলগাছী উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে ইসমাইল হোসেন মীর (৮৩) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ এজাহারভুক্ত দুই আসামিকে আটক করেছে।

গত ১৬ জুলাই সকালে উপজেলার বদলগাছী সদর ইউনিয়নের শেরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইসমাইল হোসেন মীর ওই গ্রামের মৃত ইয়াসিন আলী মীরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফুটবল খেলা উপলক্ষে আয়োজিত একটি পিকনিকে ওয়ান-টাইম প্লেটের পরিবর্তে কলার পাতা ব্যবহারের জন্য পাতা কাটাকে কেন্দ্র করে দুই ভাইয়ের পরিবারের মধ্যে দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধ নতুন করে উত্তেজনা সৃষ্টি করে। বৃহস্পতিবার সকালে এ নিয়ে বাকবিতণ্ডা শুরু হলে একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

অভিযোগ রয়েছে, এ সময় ছোট ভাই মোশারফ হোসেন ও তার পরিবারের সদস্যরা লাঠিসোঁটা নিয়ে হামলা চালান। এতে ইসমাইল হোসেন মীর, তার ছেলে সোহরাব হোসেন (৫৫) এবং স্ত্রী মোমেনা বেগম (৭০) গুরুতর আহত হন।

পরে স্বজনরা আহতদের উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাদের নওগাঁ সদর হাসপাতালে এবং সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাজশাহীতে নেওয়ার পথে রাত ২টার দিকে নওগাঁ শহরের রুবির মোড় এলাকায় ইসমাইল হোসেন মীর মারা যান।

বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ইতোমধ্যে অভিযান চালিয়ে এজাহারভুক্ত দুই আসামিকে আটক করা হয়েছে এবং অন্য অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।