Nabadhara
ঢাকামঙ্গলবার , ২১ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে শিশুদের নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিতে সংবাদ সম্মেলন

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
জুলাই ২১, ২০২৬ ৭:১৬ অপরাহ্ণ
Link Copied!

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি

“শিশু অধিকার প্রতিষ্ঠায় সোচ্চার হই; অনলাইন যৌন নির্যাতন ও শোষণমুক্ত ডিজিটাল পরিবেশ গড়ি” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোল্লাহাটে শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুর ১২টায় ইনসিডিন বাংলাদেশের কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত ইউ-স্পিক আপ (U-Speak Up) প্রকল্পের আয়োজনে এ সংবাদ সম্মেলন হয়। প্রকল্পটি কারিগরি সহযোগিতায় বাস্তবায়ন করছে তেরে দেস হোমস নেদারল্যান্ডস (Terre des Hommes Netherlands)।

সংবাদ সম্মেলন পরিচালনা করেন ইনসিডিন বাংলাদেশের প্রকল্প সমন্বয়কারী রাফিউল আলী। লিখিত বক্তব্য পাঠ করেন প্রকল্প কর্মকর্তা মোঃ মঈন খান। উপস্থিত ছিলেন প্রজেক্ট কর্মকর্তা কল্যাণনী চাকমা, শিশু প্রতিনিধি আরেফিন সরদার, নাফিসা ইয়াসমিনসহ স্থানীয় সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

বক্তারা বলেন, তথ্যপ্রযুক্তির দ্রুত প্রসারের সঙ্গে সঙ্গে শিশুদের অনলাইন যৌন নির্যাতন, শোষণ, সাইবার বুলিং ও নানা ধরনের ডিজিটাল ঝুঁকি ব্যাপকভাবে বেড়ে চলেছে। বর্তমানে শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করা সময়ের অন্যতম বড় চ্যালেঞ্জ।

তারা আরও জানান, শিশুদের জন্য নিরাপদ, সচেতন ও অধিকারভিত্তিক ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসন, গণমাধ্যম ও সমাজের সকল স্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরি। সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা, শিশুদের ডিজিটাল নিরাপত্তা বিষয়ে শিক্ষা প্রদান এবং অনলাইন অপরাধ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের উপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

সংবাদ সম্মেলনে শিশু অধিকার সুরক্ষায় সকল অংশীজনকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।