Nabadhara
ঢাকামঙ্গলবার , ২১ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন

নিজস্ব প্রতিবেদক, পিরোজপুর
জুলাই ২১, ২০২৬ ৮:৪৩ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, পিরোজপুর

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় তিন বছরের প্রেমের সম্পর্কের পর বিয়ের প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগে প্রেমিকের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশনে বসেছেন এক তরুণী। ঘটনার পর থেকে অভিযুক্ত প্রেমিক আব্দুল্লাহ আল ইমন পলাতক রয়েছেন বলে অভিযোগ উঠেছে।

সোমবার (২১ জুলাই) অনশনের চতুর্থ দিনে ভুক্তভোগী তরুণী প্রেমিক ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে নেছারাবাদ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

ভুক্তভোগী মারজিয়া (১৮) বরিশালের বানারীপাড়া উপজেলার মরিচবুনিয়া গ্রামের সাইদুর রহমানের মেয়ে। অভিযুক্ত আব্দুল্লাহ আল ইমন (২২) নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পঞ্চবেকী গ্রামের বাসিন্দা এবং স্থানীয় ব্যবসায়ী তাইজুল ইসলামের ছেলে। অভিযোগে ইমনের বাবা তাইজুল ইসলাম ও মা মুরশিদা বেগমকেও বিবাদী করা হয়েছে।

লিখিত অভিযোগে বলা হয়েছে, প্রায় তিন বছর আগে ইমনের ছোট বোনের মাধ্যমে মারজিয়ার সঙ্গে ইমনের পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি উভয় পরিবারের সদস্যরাও জানতেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। সম্পর্ক চলাকালে ইমন একাধিকবার তাকে বিয়ের প্রতিশ্রুতি দেন।

অভিযোগ অনুযায়ী, গত ১৭ জুলাই দুপুর সাড়ে ১২টার দিকে ইমনের কথামতো মারজিয়া মরিচবুনিয়া বাজারে গেলে ইমন তাকে নিজের বাড়িতে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর ইমনের বাবা-মা তাকে মেনে নিতে অস্বীকৃতি জানান। একপর্যায়ে ইমনও তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানান বলে অভিযোগ করেন মারজিয়া। এ সময় স্থানীয় কয়েকজন ব্যক্তি ঘটনাটির সাক্ষী ছিলেন বলেও দাবি করা হয়েছে।

পরে বিষয়টি আত্মীয়-স্বজনের সঙ্গে আলোচনা করে নেছারাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

এ বিষয়ে নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, “এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।