Nabadhara
ঢাকাবুধবার , ২২ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পায়রা বন্দরের আবাসিক এলাকায় ফের ধসে পড়ল দুটি সীমানা দেয়াল

Link Copied!

অশোক মুখার্জি,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দরের আবাসিক ভবন এলাকায় প্রায় ১০০ ফুট দৈর্ঘ্যের দুটি সীমানা দেয়াল ধসে পড়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় আবাসিক এলাকার উত্তর পাশের ছয়আনি খালে দেয়াল দুটি ধসে পড়ে।

স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের কারণেই দেয়ালগুলো বারবার ধসে পড়ছে। এর আগে ২০২৩ সালের জানুয়ারিতে নির্মাণকাজ শেষ হওয়ার আগেই একই এলাকার প্রায় ১০০ ফুট দৈর্ঘ্যের একটি সীমানা দেয়াল খালের দিকে হেলে পড়ে। একই বছরের ৩০ জুন আরও একটি দেয়াল ধসে পড়ে এবং তিনটি দেয়াল হেলে যায়। এতে বর্তমানে প্রায় ৩ হাজার ফুট দীর্ঘ গাইড ওয়ালও ঝুঁকির মধ্যে রয়েছে।

পায়রা বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ২০২৩ সালে এবিএম ওয়াটার কোম্পানি নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে ৩ হাজার ফুট দৈর্ঘ্যের এ সীমানা প্রাচীর নির্মাণ করে।

স্থানীয় বাসিন্দা মো. শফিরুল হাওলাদার বলেন, “কাজটি মানসম্মতভাবে না করায় কয়েক বছর আগেও দেয়াল ধসে পড়েছিল। এবার আবার পশ্চিম পাশের দেয়াল খালের মধ্যে ধসে পড়েছে। এতে সরকারের কোটি কোটি টাকার ক্ষতি হচ্ছে। আমরা চাই, দেয়ালটি সঠিকভাবে পুনর্নির্মাণ করা হোক।”

এ বিষয়ে পায়রা বন্দরের নির্বাহী প্রকৌশলী মোস্তফা আশিক আলী বলেন, “বিষয়টি আমাদের নজরে রয়েছে। ভারী বৃষ্টিপাতের কারণে দেয়ালের নিচের মাটি সরে যাওয়ায় এ ঘটনা ঘটেছে। বৃষ্টি কমলে ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে দ্রুত মেরামতের ব্যবস্থা নেওয়া হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।