Nabadhara
ঢাকাবুধবার , ২২ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুর স্বাস্থ্য কমপ্লেক্সে র‌্যাবিস ভ্যাকসিন হস্তান্তর, দুস্থ বাউল শিল্পীদের চেক বিতরণ করলেন এমপি বাচ্চু মোল্লা

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
জুলাই ২২, ২০২৬ ৮:২৭ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র‌্যাবিস (র‌্যাবিক্স) ভ্যাকসিন সরবরাহ করেছেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা। বুধবার (২২ জুলাই) বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে তিনি চিকিৎসকদের হাতে ভ্যাকসিন তুলে দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিন্দ্য গুহ, দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল হাসান তুহিন, ডা. মো. নাজিম উদ্দিন, উপজেলা প্রকৌশলী মো. আসাদউল্লাহ বাচ্চু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক শহীদ সরকার মঙ্গলসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও স্থানীয় সুধীজন।

জানা যায়, ২০২৫-২০২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) থেকে উপজেলা পরিষদের বরাদ্দের অর্থে ক্রয় করা র‌্যাবিস ভ্যাকসিন স্বাস্থ্য কমপ্লেক্সে সরবরাহ করা হয়েছে।

এ সময় এমপি রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেন, উপজেলার সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় স্বাস্থ্যসামগ্রী পর্যায়ক্রমে সরবরাহ করা হবে। তিনি শিগগিরই সর্পদংশনের প্রতিষেধক ভ্যাকসিনও সরবরাহের আশ্বাস দেন। পাশাপাশি চিকিৎসকদের সেবার মান আরও উন্নত করা এবং সার্বক্ষণিক চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান জানান।

পরে দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত পৃথক অনুষ্ঠানে এমপি বাচ্চু মোল্লা অসচ্ছল ও দুস্থ বাউল শিল্পীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য গুহ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।