Nabadhara
ঢাকামঙ্গলবার , ৬ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

তেরখাদায় ডেঙ্গু প্রতিরোধে দরিদ্রদের মধ্যে মশার কয়েল বিতরণ

খুলনা প্রতিনিধি
অক্টোবর ৬, ২০২৬ ৮:১৩ অপরাহ্ণ
Link Copied!

খুলনা প্রতিনিধি

খুলনার তেরখাদায় ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে মশার কয়েল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে তেরখাদা বাজারে সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে এসব কয়েল বিতরণ করা হয়। খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলালের নির্দেশনায় কর্মসূচির আয়োজন করেন সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক ইউপি সদস্য ফেরদৌস মোল্লা।

আয়োজকরা জানান, এলাকায় মশার উপদ্রব ও ডেঙ্গুর ঝুঁকি বিবেচনায় নিয়ে নিম্নআয়ের ও অসহায় মানুষের পাশে দাঁড়াতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংসে স্থানীয়দের সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

ফেরদৌস মোল্লা বলেন, ‘আমার রাজনৈতিক অভিভাবক এমপি আজিজুল বারী হেলাল ভাইয়ের নির্দেশে গরিব ও অসহায় মানুষের মাঝে মশার কয়েল বিতরণ করেছি। ডেঙ্গুতে আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন হতে হবে।’

কর্মসূচিতে বিএনপি নেতা আবুল হোসেন বাবু মোল্লাসহ স্থানীয় বিএনপি নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।