Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৩ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দেবহাটায় শিশুদের মাঝে গাছের চারা বিতরণ, বৃক্ষরোপণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জেলা প্রশাসকের

Link Copied!

আর.কে.বাপ্পা,দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার দেবহাটায় সুশীলন ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে নিবন্ধিত ও কমিউনিটি শিশুদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। এ সময় শিক্ষার্থীদের পুঁথিগত শিক্ষার পাশাপাশি সামাজিক ও পরিবেশবান্ধব মূল্যবোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন সাতক্ষীরা জেলা প্রশাসক কাউসার আজিজ।

 

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে উপজেলার হাদীপুর আহ্ছানিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রাথমিক স্তরের শিক্ষা একজন মানুষের জীবনের ভিত্তি তৈরি করে। তাই ছোটবেলা থেকেই শিশুদের সামাজিক দায়িত্ববোধ ও পরিবেশ সচেতনতা শেখানো জরুরি।

 

জেলা প্রশাসক বলেন, সরকারের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে। প্রতিটি শিক্ষার্থী ও প্রতিটি পরিবারকে অন্তত একটি করে গাছ লাগিয়ে পরিচর্যা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ জীবনের জন্য বৃক্ষের বিকল্প নেই।

 

সুশীলন দেবহাটা এরিয়া প্রোগ্রামের বাস্তবায়নে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহা।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাহেদ হোসেন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া রহমান।

 

সুশীলন দেবহাটা এরিয়া ম্যানেজার মামুন হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সুশীলনের উপ-পরিচালক মো. মনিরুজ্জামান। এছাড়া বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কর্মকর্তা মিল্টন বিশ্বাস, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর. কে. বাপ্পা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক কে. এম. রেজাউল করিম, হাদীপুর আহ্ছানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বার, হাদীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তাহমিনা পারভিন, সুশীলনের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মিজানুর রহমান ও আসাদুজ্জামান রিপনসহ অন্যান্যরা।

 

অনুষ্ঠান শেষে নিবন্ধিত ও কমিউনিটি শিশুদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেন অতিথিরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।