Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৩ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

‘বৃক্ষ রোপণে সাজাই দেশ’ প্রতিপাদ্যে মেহেরপুরে বৃক্ষমেলা শুরু

মেহেরপুর প্রতিনিধি
জুলাই ২৩, ২০২৬ ৫:২১ অপরাহ্ণ
Link Copied!

মেহেরপুর প্রতিনিধি

‘বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে আয়োজিত বৃক্ষমেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক শিল্পী রানী রায়। উদ্বোধনের পর তিনি অতিথিদের নিয়ে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

এর আগে বৃক্ষমেলা উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের নেতৃত্বে র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এসে শেষ হয়। র‍্যালির মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, বনায়ন সম্প্রসারণ এবং দেশব্যাপী বৃক্ষরোপণে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তারিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল হক, সামাজিক বন বিভাগ কুষ্টিয়ার বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল আলম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তোফাজ্জেল হোসেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত কৃষি কর্মকর্তা শায়খুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক লিটন, জেলা জামায়াতে ইসলামীর রাজনৈতিক সম্পাদক কাজী রুহুল আমিন, জেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি আব্দুর রউফ মুকুল, জেলা বন বিভাগের কর্মকর্তা এইচ. টি. হামিম, জেলা জাসাসের আহ্বায়ক বাকা বিল্লাহসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

মেলায় দেশি-বিদেশি ফলজ, বনজ, ঔষধি, ফুল ও শোভাবর্ধনকারী বিভিন্ন প্রজাতির গাছের চারা প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা রাখা হয়েছে। সপ্তাহব্যাপী এ মেলা সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।