Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৩ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মুকসুদপুরে শিক্ষার্থীদের সঙ্গে জেলা প্রশাসকের বিজ্ঞান ও মহাকাশবিষয়ক প্রাণবন্ত সংলাপ

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি
জুলাই ২৩, ২০২৬ ৭:২৮ অপরাহ্ণ
Link Copied!

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের মুকসুদপুর সরকারি সাবের মিয়া জসিমউদ্দিন এস. জে. মডেল উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিজ্ঞান, প্রযুক্তি ও মহাকাশবিষয়ক এক ব্যতিক্রমধর্মী সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান।

সংলাপে শিক্ষার্থীরা বিজ্ঞান, মহাকাশ গবেষণা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), প্রযুক্তির ভবিষ্যৎ এবং আধুনিক বিশ্বের নানা বিষয় নিয়ে জেলা প্রশাসকের কাছে প্রশ্ন করেন। তিনি শিক্ষার্থীদের প্রতিটি প্রশ্নের উত্তর দেন এবং বিজ্ঞানভিত্তিক চিন্তাভাবনা, যুক্তিবাদী মনোভাব ও সৃজনশীলতা বিকাশের ওপর গুরুত্বারোপ করেন।

জেলা প্রশাসক বলেন, বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে নতুন প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ হয়ে উঠতে হবে। উদ্ভাবনী চিন্তা, নিয়মিত অধ্যয়ন এবং মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশ গঠনে বিজ্ঞানমনস্ক শিক্ষার্থীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির, জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আতাউর রহমান, সহকারী কমিশনার (ভূমি) আবিরুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনিল মণ্ডল, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মসিউর রহমান মিন্টু, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, দপ্তর সম্পাদক পরেশ বিশ্বাস, প্রচার সম্পাদক মো. মামুন মোল্লা, সদস্য মিরান গাজীসহ শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আয়োজকরা জানান, এ ধরনের সংলাপ শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চায় উৎসাহিত করবে, মহাকাশ গবেষণা সম্পর্কে আগ্রহ বাড়াবে এবং ভবিষ্যৎ নিয়ে বড় স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।