Nabadhara
ঢাকাশনিবার , ২৫ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

এমপির অভিযোগে তেরখাদা-রূপসা-দিঘলিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের খাবার তদন্তের নির্দেশ

রাসেল আহমেদ, খুলনা প্রতিনিধি
জুলাই ২৫, ২০২৬ ১০:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

রাসেল আহমেদ, খুলনা প্রতিনিধি

খুলনার তেরখাদা, রূপসা ও দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের নিম্নমানের খাবার সরবরাহের অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্ট খাদ্য সরবরাহকারী ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, চুক্তি বাতিল এবং নতুন দরপত্র আহ্বানের নির্দেশও দেওয়া হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের ক্রয় ও সংগ্রহ-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. সাইফুল ইসলাম মজুমদার স্বাক্ষরিত ২২ জুলাইয়ের এক পত্রে এ নির্দেশনা দেওয়া হয়।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, খুলনা-৪ আসনের সংসদ সদস্য এস কে আজিজুল বারী হেলাল তেরখাদা, রূপসা ও দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের জন্য নিম্নমানের খাবার সরবরাহের অভিযোগ তুলে পৃথক তিনটি আধা-সরকারি (ডিও) পত্র পাঠান। অভিযোগে তিনি উল্লেখ করেন, সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো চুক্তির শর্ত অনুযায়ী মানসম্মত খাবার সরবরাহ করছে না। ফলে হাসপাতালে চিকিৎসাধীন রোগীরা নির্ধারিত খাদ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

এ অভিযোগকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে স্বাস্থ্যসেবা বিভাগ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছে। একই সঙ্গে তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ, তাদের সঙ্গে সম্পাদিত চুক্তি বাতিল এবং নতুন করে টেন্ডার আহ্বানের ব্যবস্থা নিতে বলা হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, তদন্ত শেষে গৃহীত ব্যবস্থা সম্পর্কে স্বাস্থ্যসেবা বিভাগকে লিখিতভাবে অবহিত করতে হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকারি হাসপাতালগুলোতে ভর্তি রোগীদের জন্য সরকার নির্ধারিত খাদ্যতালিকা অনুযায়ী মানসম্মত খাবার সরবরাহ নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। এ সংক্রান্ত কোনো অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তদন্তের মাধ্যমে তা যাচাই করে প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের এ নির্দেশনার পর তেরখাদা, রূপসা ও দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খাদ্য সরবরাহ কার্যক্রম নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।