Nabadhara
ঢাকাশনিবার , ২৫ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাছুরের ডাকে ভেস্তে গেল গরু চুরির চেষ্টা, পালাল চোর

ফরিদপুর প্রতিনিধি 
জুলাই ২৫, ২০২৬ ৩:০৯ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি 

ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্কারদিয়া ইউনিয়নের গয়েশপুর গ্রামে গভীর রাতে অভিনব কৌশলে গরু চুরির একটি চেষ্টা ব্যর্থ হয়েছে। গৃহস্থের তৎপরতা এবং স্থানীয়দের ধাওয়ার মুখে চুরি করা বাছুর ফেলে পালিয়ে যায় চোরের দল।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২৩ জুলাই) দিবাগত রাতে গয়েশপুর গ্রামের লাভলু শেখের বাড়িতে।

ভুক্তভোগী লাভলু শেখ জানান, গভীর রাতে একদল চোর তার গোয়ালঘরে ঢুকে তিনটি গরু চুরির পরিকল্পনা করে। পরিকল্পনার অংশ হিসেবে প্রথমে একটি সাদা রঙের বাছুরকে টেনে-হিঁচড়ে গোয়ালঘরের বাইরে নিয়ে আসে। তবে বাইরে আনার পর বাছুরটি জোরে ডাকাডাকি শুরু করলে তার ঘুম ভেঙে যায়।

তিনি ও পরিবারের সদস্যরা ঘর থেকে বের হয়ে চোরের উপস্থিতি টের পেয়ে ‘চোর, চোর’ বলে চিৎকার শুরু করেন। এ সময় স্থানীয়রাও এগিয়ে এলে চোরেরা আতঙ্কিত হয়ে বাছুরটিকে ফেলে দ্রুত পালিয়ে যায়। ফলে তিনটি গরুই চুরি হওয়া থেকে রক্ষা পায়।

ঘটনার পর এলাকায় চোর আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গ্রামবাসীরা রাতের বেলা পুলিশি টহল জোরদার এবং চোর চক্রকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ বলেন, “সংগৃহীত ভিডিও ফুটেজ পর্যালোচনা করে চোর চক্রকে শনাক্তের চেষ্টা চলছে। দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।