Nabadhara
ঢাকাশনিবার , ২৫ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় যুবদল নেতার বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’র অভিযোগে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার, নড়াইল
জুলাই ২৫, ২০২৬ ৬:২০ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার, নড়াইল

নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়ন যুবদলের সভাপতি তরিকুল ইসলাম ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে দায়ের করা একাধিক মামলাকে ‘মিথ্যা ও হয়রানিমূলক’ দাবি করে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জুলাই) দুপুরে উপজেলার ঈশানগাতী গ্রামে তরিকুল ইসলামের নিজ বাসভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন তরিকুল ইসলাম। এ সময় কাশিপুর ইউনিয়ন বিএনপি ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয়রা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে তরিকুল ইসলাম দাবি করেন, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের রাজনৈতিক ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে কাশিপুর ইউনিয়নের আওয়ামী লীগের কিছু নেতার সহযোগিতায় প্রতিবেশী মিলন মোল্যার স্ত্রী শিউলি বেগম তাঁদের বিরুদ্ধে তিনটি পৃথক মামলা দায়ের করেছেন। তিনি বলেন, এসব মামলার সব আসামি বর্তমানে জামিনে রয়েছেন।

তরিকুল ইসলাম অভিযোগ করেন, কাশিপুর ইউনিয়ন বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পরিকল্পিতভাবে কয়েকজন নারীকে দিয়ে এসব মামলা করা হয়েছে। তিনি দায়ের করা মামলাগুলোকে সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন।

সংবাদ সম্মেলনে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে মামলাগুলোর নিরপেক্ষ তদন্ত, হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং অপপ্রচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি নায়েব আলী, কাশিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওলিয়ার রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ আলম শিকদার, বিএনপি নেতা কোবাদ হোসেন খান এবং ভুক্তভোগী আসাদুজ্জামান (কেসমত) প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।