Nabadhara
ঢাকাশনিবার , ২৫ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নরসিংদীতে সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের ‘মিলনমেলা-২০২৬’ অনুষ্ঠিত

নরসিংদী প্রতিনিধি
জুলাই ২৫, ২০২৬ ৭:২১ অপরাহ্ণ
Link Copied!

নরসিংদী প্রতিনিধি

পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও পেশাগত সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে নরসিংদী জেলা সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে দিনব্যাপী ‘মিলনমেলা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জুলাই) নরসিংদীর পাঁচদোনায় অবস্থিত ড্রিম হলিডে পার্কে এ মিলনমেলার আয়োজন করা হয়। এতে সরকারি কর্মকর্তা-কর্মচারী, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি এবং আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন নরসিংদী-২ (পলাশ) আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শিরিন সুলতানা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব ড. মো. ফরিদুল ইসলাম, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা, নরসিংদী জেলা পরিষদের প্রশাসক আলহাজ তোফাজ্জল হোসেন মাস্টার, শ্রম অধিদপ্তরের পরিচালক মোস্তফা আজিজুল করিম, নরসিংদী আন্তঃজেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি সারোয়ার হোসেন মৃধা, জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কানিজ ফাতেমা, পলাশ উপজেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আয়েশা আক্তার চম্পা, পলাশ উপজেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট বাছেদ ভূইয়া, জেলা তাতীদলের সভাপতি হুমায়ুন কবির কামাল, ঘোড়াশাল পৌর মহিলা দলের সভাপতি শাহনাজ পারভীন, সহ-সভাপতি মমতাজ বেগম এবং বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি নুরুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী জেলা সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি মো. মোফাচ্ছেল হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন পরিষদের সিনিয়র সহ-সভাপতি মো. আমজাদ হোসেন।

এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল মিয়া, সাংগঠনিক সম্পাদক সৈয়দ তানরূপ জাহান, প্রচার সম্পাদক খলিলুর রহমানসহ পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি জনসেবার মানোন্নয়নে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

দিনব্যাপী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের জন্য নাস্তা ও মধ্যাহ্নভোজের ব্যবস্থা করা হয়। পাশাপাশি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, মতবিনিময় এবং আনন্দঘন পরিবেশে ‘মিলনমেলা-২০২৬’ সম্পন্ন হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।