Nabadhara
ঢাকাশনিবার , ২৫ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কৃষি ও ক্রীড়ার উন্নয়নে মহম্মদপুরে স্প্রে মেশিন ও ক্রীড়া সামগ্রী বিতরণ

Link Copied!

সুব্রত সরকার, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি 

মাগুরার মহম্মদপুর উপজেলায় কৃষি উৎপাদন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে কৃষকদের মাঝে স্প্রে মেশিন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ফুটবল ও ভলিবল বিতরণ করা হয়েছে।

শনিবার (২৫ জুলাই) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) এর অর্থায়নে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। তিনি কৃষকদের হাতে স্প্রে মেশিন এবং বিভিন্ন স্কুল-কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে ফুটবল ও ভলিবল তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ (অব.) মো. মতিউর রহমান, অধ্যক্ষ মো. মৈমুর আলী মৃধা, অ্যাডভোকেট রোকুনুজ্জামান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস. এম. ইউনুচ আলী, ড. রইচ উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষিকে আরও উৎপাদনশীল করা এবং তরুণ প্রজন্মকে খেলাধুলার মাধ্যমে সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও মাদকমুক্ত সমাজ গঠনে উদ্বুদ্ধ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ ধরনের উন্নয়নমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

উপকরণ পেয়ে কৃষকরা সন্তোষ প্রকাশ করেন এবং শিক্ষার্থীরাও খেলাধুলার সামগ্রী পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।