Nabadhara
ঢাকারবিবার , ২৬ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় আখতার হোসেন: ‘বিএনপি শাহাবুদ্দিন চুপ্পুকে সেইফ এক্সিট দিতে চায়’

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
জুলাই ২৬, ২০২৬ ৬:০৫ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন অভিযোগ করে বলেছেন, সদ্য বিদায়ী রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে বিএনপির একটি সমঝোতা হয়েছে এবং দলটি তাকে ‘সেইফ এক্সিট’ দিতে চায়।

রোববার (২৬ জুলাই) দুপুরে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই বিপ্লবের স্মৃতিচারণ’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রসঙ্গে আখতার হোসেন বলেন, অনেকেই সংবিধানের ৫১ অনুচ্ছেদের কথা উল্লেখ করে বলছেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না। তবে এটি সঠিক ধারণা নয়। তিনি বলেন, “যতদিন তিনি রাষ্ট্রপতি ছিলেন, ততদিন ৫১ অনুচ্ছেদ তার রক্ষাকবচ হিসেবে কাজ করেছে। এখন তিনি রাষ্ট্রপতি নন, তাই তাকে আইনের আওতায় আনতে হবে।”

তিনি আরও বলেন, “এরশাদ রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করার মাত্র ছয় দিন পরই তাকে কারাগারে নেওয়া হয়েছিল।”

আরেক প্রশ্নের জবাবে আখতার হোসেন অভিযোগ করেন, বিএনপি ক্ষমতায় এসে গণভোটের রায় বাস্তবায়ন করছে না। তার দাবি, গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়ার কথা ছিল বিএনপির সংসদ সদস্যদের। কিন্তু তারা তা না করে গণভোটের বিরোধিতা করছে।

তিনি বলেন, “বিএনপি যদি এই রায় কার্যকর না করে, তাহলে জনগণই সিদ্ধান্ত নেবে। আমরা জনগণকে সঙ্গে নিয়ে এই রায় বাস্তবায়ন করব।”

অনুষ্ঠানে এনসিপির নারী এমপি ডা. মাহমুদা মিতু, এনসিপি নেতা সরোয়ার তুষার, ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।

এদিকে আলোচনা সভা চলাকালে মঞ্চের পাশে ছাত্রশক্তির বিশ্ববিদ্যালয় কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হট্টগোলের ঘটনা ঘটে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।