Nabadhara
ঢাকারবিবার , ২৬ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মধুখালীতে টয়লেটের স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
জুলাই ২৬, ২০২৬ ৭:৫১ অপরাহ্ণ
Link Copied!

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের মধুখালী উপজেলার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের শ্রীপুর কর্মকারপাড়ায় একটি বাড়ির কাঁচা টয়লেটের স্ল্যাবের নিচ থেকে বস্তাবন্দি অবস্থায় এক নারীর কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৬ জুলাই) এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বাড়ির মালিক মৃত মধু মণ্ডলের ছেলে আলী আকবর মণ্ডলের (৮০) স্ত্রী রওশনা বেগম (৫৫) জানান, ভোরে টয়লেট ব্যবহার করতে গিয়ে তিনি স্ল্যাবের ওপর অস্বাভাবিক কিছু অনুভব করেন। পরে বিষয়টি স্বামীকে জানালে তিনিও সেখানে গিয়ে স্ল্যাবের নিচে বস্তাবন্দি কিছু রয়েছে বলে সন্দেহ করেন। এরপর পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়।

দুপুর প্রায় ১টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলে মধুখালী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে।

মধুখালী থানার সাব-ইন্সপেক্টর মো. মাফিজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে বস্তাটি উদ্ধার করেন। বস্তা খুলে ভেতরে এক নারীর কঙ্কাল পাওয়া যায়। পুলিশ জানায়, কঙ্কালটির মাথার খুলি মাঝারি আকারের, দীর্ঘ কালো চুলের কিছু অংশ অক্ষত ছিল এবং হাড়গুলোর বিভিন্ন অংশ বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া গেছে।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. মারুফ হাসান জানান, কঙ্কালটি উদ্ধার করে ময়নাতদন্ত ও প্রয়োজনীয় ফরেনসিক পরীক্ষার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কঙ্কালটির পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশের প্রাথমিক তথ্যমতে, বর্তমানে মধুখালী থানায় কোনো নারী নিখোঁজ থাকার তথ্য নথিভুক্ত নেই। ফলে উদ্ধার হওয়া কঙ্কালটির পরিচয় শনাক্তে পুলিশ গুরুত্বসহকারে তদন্ত চালিয়ে যাচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।