Nabadhara
ঢাকারবিবার , ২৬ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে মুদি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার,নড়াইল 
জুলাই ২৬, ২০২৬ ৮:০৫ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার,নড়াইল 

নড়াইলের কালিয়া উপজেলায় নিজ বাড়ি থেকে হাসুম শেখ (৩২) নামে এক মুদি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৬ জুলাই) উপজেলার পুরুলিয়া ইউনিয়নের দেওয়াডাঙ্গা গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মিলন শেখ (৩৫) নামে এক ব্যক্তিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

নিহত হাসুম শেখ দেওয়াডাঙ্গা গ্রামের আকবর শেখের ছেলে। তিনি পেশায় একজন মুদি ব্যবসায়ী ছিলেন। জিজ্ঞাসাবাদের জন্য আটক মিলন শেখ একই গ্রামের গফফার শেখের ছেলে।

পুলিশ ও নিহতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মিলন শেখ হাসুম শেখকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে রাত ৩টার দিকে তাকে আবার বাড়িতে পৌঁছে দেন। রোববার সকালে পরিবারের সদস্যরা তাকে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে ঘরের দরজা ভেঙে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর মৃত্যুর সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে স্থানীয়রা মিলন শেখকে আটক করে মারধর করেন। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী বলেন, এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

তিনি আরও জানান, ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য মিলন শেখকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।