Nabadhara
ঢাকারবিবার , ২৬ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মুন্সীগঞ্জে খাবারের প্রলোভনে কিশোরী অপহরণের চেষ্টা, জনতার হাতে আটক ২

মুন্সীগঞ্জ প্রতিনিধি
জুলাই ২৬, ২০২৬ ৯:১৮ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের শেখরনগরে খাবারের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণের চেষ্টার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

রোববার (২৬ জুলাই) দুপুর দেড়টার দিকে শেখরনগর কালী মন্দির সড়কের সামনে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন—ঢাকার মাতুয়াইল এলাকার আ. জব্বার (৪৪) এবং নবাবগঞ্জের গালিমপুর এলাকার অটোরিকশাচালক মুক্তার হোসেন (৫০)।

স্থানীয় সূত্রে জানা যায়, আলজিয়া আক্তার মিম (১৪) নামে এক কিশোরীকে খাবারের প্রলোভন দেখিয়ে বাড়ৈখালী এলাকার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। একপর্যায়ে তাকে অটোরিকশায় তোলার সময় স্থানীয়দের সন্দেহ হলে তারা এগিয়ে এসে ওই দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করেন।

পরে উত্তেজিত জনতা তাদের শেখরনগর পুলিশ তদন্ত কেন্দ্রে হস্তান্তর করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কিশোরীকে অপহরণের উদ্দেশ্যেই এ চেষ্টা চালানো হয়েছিল।

শেখরনগর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) আক্কাস জানান, আটক দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে তারা পুলিশ হেফাজতে রয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।