Nabadhara
ঢাকাসোমবার , ২৭ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে মাদ্রাসা ছাত্রকে ২৩ হাজার টাকার কিতাব কিনে দিলেন ইউএনও

শফিকুল ইসলাম সাফা,চিতলমারী 
জুলাই ২৭, ২০২৬ ৬:৩৮ অপরাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম সাফা,চিতলমারী 

দাওরায়ে হাদিসের একজন শিক্ষার্থী কিতাব কেনার সামর্থ্য না থাকায় পড়াশোনা বন্ধ হয়ে যাওয়ার শঙ্কায় ছিলেন। এমন পরিস্থিতিতে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়ে তার শিক্ষাজীবন এগিয়ে নিতে পাশে দাঁড়ালেন চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার।

সোমবার (২৭ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চর কুড়ালতলা গ্রামের অসহায় শিক্ষার্থী মাহদী মোল্লার হাতে সরকারি বরাদ্দের পাশাপাশি নিজের ব্যক্তিগত তহবিল থেকে ২৩ হাজার টাকা মূল্যের দাওরায়ে হাদিস বিভাগের ২০টি কিতাব তুলে দেন ইউএনও। মাহদী মোল্লা উপজেলার চর কুড়ালতলা গ্রামের মাগফুর রহমান মোল্লার ছেলে।

এ সময় ইউএনও খাদিজা আক্তার বলেন, “শিক্ষা কোনো বিলাসিতা নয়, এটি একটি মৌলিক অধিকার। শুধু অর্থের অভাবে যেন কোনো মেধাবী শিক্ষার্থীর শিক্ষাজীবন থেমে না যায়। মাহদীর মতো অনেক শিক্ষার্থী রয়েছে, যারা চরম কষ্টের মধ্যেও পড়াশোনা চালিয়ে যেতে চায়। রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। সমাজের প্রতিটি মানুষের শিক্ষা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব।”

কিতাব হাতে পেয়ে আবেগাপ্লুত মাহদী মোল্লা বলেন, “কিতাব কিনতে না পারায় পড়াশোনা বন্ধ হয়ে যাবে—এই ভয় আমাকে প্রতিদিন তাড়া করত। পরিবারের পক্ষ থেকেও সহযোগিতা পাওয়ার সুযোগ ছিল না। তাই কিতাব কেনার জন্য ইউএনও স্যারের কাছে আবেদন করি। তিনি এভাবে আমার পাশে দাঁড়াবেন, তা কখনো কল্পনা করিনি।”

বই হাতে পাওয়ার পর মাহদী ও তার পরিবারের সদস্যরা ইউএনওর এই মানবিক উদ্যোগের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সিফাত-আল-মারুফ, উপজেলা প্রকৌশলী মো. সাদ্দাম হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. হাফিজুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।