শফিকুল ইসলাম সাফা,চিতলমারী
বাগেরহাটের চিতলমারী উপজেলার বড়বাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে ৪ দলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বড়বাড়িয়া শেখবাড়ির উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টে স্থানীয় ফুটবলপ্রেমীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
শনিবার (২৫ জুলাই) বেলা সাড়ে ১১টায় টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. আহসান হাবিব ঠান্ডু।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বড়বাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সেলিম শেখ, বিএনপি নেতা কামরুজ্জামান স্বাধীন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক লাবলু শেখ, বড়বাড়িয়া হাটখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নাসির উদ্দিন শেখ, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. দবির খান, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক ইকবাল ফকির, তারা শেখ, সামাদ শেখ, আকরাম শেখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
টুর্নামেন্টে মোট চারটি দল অংশ নেয়। ফাইনাল খেলায় মোল্লাহাট মানিক স্মৃতি ফুটবল একাদশ ৩-০ গোলে বড়বাড়িয়া স্পোর্টিং একাডেমিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা উপভোগ করতে মাঠে বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।
পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা লাবলু শেখের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. আহসান হাবিব ঠান্ডু। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক বদরুজ্জামান বদর ফকির ও সুজন শেখ।
টুর্নামেন্টের সার্বিক পরিচালনা করেন বড়বাড়িয়া স্পোর্টিং একাডেমির আহ্বায়ক প্লাবন উকিল।

