Nabadhara
ঢাকাসোমবার , ২৭ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করলেন এমপি বাচ্চু মোল্লা

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
জুলাই ২৭, ২০২৬ ৭:৫৭ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করেছেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য আলহাজ রেজা আহমেদ বাচ্চু মোল্লা।

সোমবার (২৭ জুলাই) বেলা ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে সহায়তার চেক ও ঢেউটিন তুলে দেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিন্দ্য গুহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শুভাগত বিশ্বাস, দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, সাবেক চেয়ারম্যান রেজাউল করিমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে এবং দৌলতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩৬টি পরিবারের মাঝে ঢেউটিন এবং প্রত্যেককে ৪ হাজার ৫০০ টাকার চেক বিতরণ করা হয়।

এ সময় বক্তারা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থেকে পুনর্বাসনে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।