Nabadhara
ঢাকাসোমবার , ২৭ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মনিরামপুরে গাঁজাসহ মাদক কারবারি আটক

মনিরামপুর (যশোর) প্রতিনিধি
জুলাই ২৭, ২০২৬ ৯:৩৩ অপরাহ্ণ
Link Copied!

মনিরামপুর (যশোর) প্রতিনিধি

যশোরের মনিরামপুর উপজেলার মনোহরপুর ইউনিয়নে অভিযান চালিয়ে ইসা সরদার নামে এক ব্যক্তিকে ১০৫ গ্রাম গাঁজাসহ আটক করেছে নেহালপুর পুলিশ ক্যাম্প।

রোববার (২৬ জুলাই) সন্ধ্যায় উপজেলার মনোহরপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বিশ্বাসপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নেহালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ অলোক বিশ্বাসের নেতৃত্বে সাদা পোশাকে পুলিশের একটি দল ইসা সরদারের বাড়িতে অভিযান চালায়। এ সময় তাকে আটক করা হয় এবং তার কাছ থেকে ১০৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

নেহালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ অলোক বিশ্বাস জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।