Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কর্তনের অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে 

নড়াইল প্রতিনিধি
জুলাই ২৮, ২০২৬ ২:২৭ অপরাহ্ণ
Link Copied!

নড়াইল প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া পৌরসভার গোপিনাথপুর গ্রামে রুবেল শেখ (২৭) নামে এক ভাঙারি ব্যবসায়ীর পুরুষাঙ্গে ব্লেড দিয়ে আঘাত করার অভিযোগ উঠেছে তার স্ত্রী আদরী বেগমের (২০) বিরুদ্ধে। এ ঘটনায় আহত রুবেল শেখকে হাসপাতালে ভর্তি করা হলে তার ক্ষতস্থানে ১০টি সেলাই দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) ভোরে গোপিনাথপুর এলাকায় রুবেল শেখের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। রুবেল শেখ বাঘারপাড়া উপজেলার ধলগ্রামের শহিদ শেখের ছেলে। তিনি শ্বশুরবাড়ির পাশেই ভাড়া বাসায় বসবাস করতেন। তার স্ত্রী আদরী বেগম একই গ্রামের বাদল মোল্যার মেয়ে।

আহত রুবেল শেখের অভিযোগ, তার স্ত্রীর সঙ্গে অন্য এক ব্যক্তির পরকীয়ার সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। এর জেরে মঙ্গলবার ভোরে তিনি ঘুমিয়ে থাকা অবস্থায় তার স্ত্রী বুকের ওপর বসে ধারালো ব্লেড দিয়ে পুরুষাঙ্গে আঘাত করেন। তার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক ডা. আবুল হাসনাত তার ক্ষতস্থানে ১০টি সেলাই দেন।

ঘটনার পর অভিযুক্ত আদরী বেগমকে আটক করেছে লোহাগড়া থানা পুলিশ। তিনি পুলিশ হেফাজতে থাকায় এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান বলেন, “অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত নারীকে আটক করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।