Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দেবহাটায় জাতীয় পুষ্টি কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত

Link Copied!

আর.কে.বাপ্পা,দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার দেবহাটায় জাতীয় পুষ্টি কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার আয়োজন করে সুশীলন দেবহাটা এরিয়া প্রোগ্রাম। এতে অর্থায়ন করে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। সুশীলনের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মিজানুর রহমান সভা সঞ্চালনা করেন।

সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোশফিয়াতুন নাহার লিজা, সখিপুর সরকারি কেবিএ কলেজের অধ্যক্ষ অলোক কুমার ব্যানার্জী, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সঞ্জয় মণ্ডল, উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা শাহজাহান আলী, দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মদন মোহন পাল, কুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাস কুমার, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর. কে. বাপ্পা, সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাজল, স্বাস্থ্য পরিদর্শক কাজী আব্দুল্লাহ, আশার আলোর প্রতিনিধি আব্দুল গনি, ইউপি সদস্য অসীম কুমারসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

সভায় শিশুদের পুষ্টি নিশ্চিতকরণে করণীয়, পুষ্টিসমৃদ্ধ খাদ্য গ্রহণের গুরুত্ব এবং জাতীয় পুষ্টি কর্মসূচির বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি খাদ্যের পুষ্টিমান উন্নয়ন, বিভিন্ন খাদ্যে বিদ্যমান পুষ্টি উপাদান সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, শিক্ষাপ্রতিষ্ঠানে বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিতকরণ, গ্রিন জোন স্থাপন এবং সরকারের পুষ্টি বিষয়ক লক্ষ্য বাস্তবায়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।