Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় লবণচড়া থানার আধুনিক ভবনের উদ্বোধন

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
জুলাই ২৮, ২০২৬ ৭:০৪ অপরাহ্ণ
Link Copied!

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি

খুলনা মহানগর পুলিশের (কেএমপি) লবণচড়া থানার নতুন ও আধুনিক ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে নগরবাসীকে আরও দ্রুত, আধুনিক ও জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করার প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মঙ্গলবার (২৮ জুলাই) বাংলাদেশ পুলিশের পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজিপি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন প্রধান অতিথি হিসেবে ভবনটির উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, খুলনা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম (সেবা), পুলিশ ট্রেনিং সেন্টার (পিটিসি) খুলনার কমান্ড্যান্ট (ডিআইজি) এ কে এম মোশাররফ হোসেন মিয়াজী এবং কেএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠান শেষে অতিথিরা নবনির্মিত ভবনের বিভিন্ন কক্ষ ও অবকাঠামো পরিদর্শন করেন এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় আধুনিক কর্মপরিবেশের মাধ্যমে থানার প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি সেবাপ্রার্থীদের দ্রুত, স্বচ্ছ ও মানসম্মত সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এ ভবন পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে সহায়ক ভূমিকা রাখবে। একই সঙ্গে সাধারণ মানুষের জন্য নিরাপদ, সেবাবান্ধব ও কার্যকর পুলিশি সেবা নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে। নতুন ভবন চালুর ফলে লবণচড়া থানার কার্যক্রম আরও গতিশীল, সুশৃঙ্খল ও জনমুখী হবে বলে তারা আশা প্রকাশ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।