Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পলাশে জেলা প্রশাসকের সঙ্গে সরকারি কর্মকর্তাদের মতবিনিময় সভা

পলাশ (নরসিংদী) প্রতিনিধি
জুলাই ২৮, ২০২৬ ৮:৪১ অপরাহ্ণ
Link Copied!

পলাশ (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর পলাশ উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া।

মঙ্গলবার (২৮ জুলাই) উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া। সভায় সভাপতিত্ব করেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসতিয়াক আহমেদ।

সভায় উপস্থিত ছিলেন পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিন মাশরুর খানসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক উপজেলার সার্বিক প্রশাসনিক কার্যক্রম, জনসেবার মানোন্নয়ন এবং চলমান সরকারি উন্নয়ন কার্যক্রম নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। তিনি জনগণের দোরগোড়ায় স্বচ্ছ, জবাবদিহিমূলক ও মানসম্মত সেবা নিশ্চিত করতে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

সভা শেষে জেলা প্রশাসক উপজেলা পরিষদের নতুন ভবনের সামনে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। পরে তিনি পলাশ উপজেলা ভূমি অফিস পরিদর্শন করে সেবার মান, প্রশাসনিক কার্যক্রম ও নাগরিকসেবা সম্পর্কে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।