Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় প্রবীণ সাংবাদিক এস ওয়াজেদ আলীর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি 
জুলাই ২৮, ২০২৬ ১০:৪৩ অপরাহ্ণ
Link Copied!

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি 

বাগেরহাটের কচুয়ায় কচুয়া প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও প্রবীণ সাংবাদিক মরহুম এস ওয়াজেদ আলীর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় কচুয়া প্রেসক্লাবের হলরুমে প্রেসক্লাবের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

দোয়া মাহফিল উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত স্মরণসভায় বক্তব্য দেন কচুয়া প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস এবং অর্থবিষয়ক সম্পাদক সাংবাদিক শাকিল।

এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক শিকদার ছাইদুল ইসলাম, মো. তরিকুল ইসলাম, মো. রাকিবুল ইসলাম হাসান, শেখ শহিদুল ইসলাম, খান সুমান, আয়শা সিদ্দিকা, লিয়ন শিকদারসহ কচুয়া প্রেসক্লাব, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, বাংলাদেশ সাংবাদিক সোসাইটির নেতৃবৃন্দ, সদস্য এবং স্থানীয় সাংবাদিকরা।

বক্তারা মরহুম এস ওয়াজেদ আলীর পেশাগত অবদান, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও সমাজসেবামূলক কর্মকাণ্ড গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, তার সততা, নিষ্ঠা ও পেশাদারিত্ব কচুয়ার সাংবাদিক সমাজের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

অনুষ্ঠানের শেষে মরহুমের রুহের মাগফিরাত এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের তাওফিক কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।