Nabadhara
ঢাকারবিবার , ২ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় ৬ হাজার পিস ইয়াবাসহ বাসের সুপারভাইজার আটক

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
আগস্ট ২, ২০২৬ ৮:২০ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় অভিযান চালিয়ে ৬ হাজার পিস ইয়াবাসহ হেলাল উদ্দিন (৩৯) নামে রোজিনা পরিবহনের এক বাস সুপারভাইজারকে আটক করেছে র‌্যাব-১২।

রোববার (২ আগস্ট) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালী উপজেলার ময়েন মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক হেলাল উদ্দিন উপজেলার সদকী ইউনিয়নের মালিয়াট গ্রামের মো. আব্দুল ছাত্তারের ছেলে। তবে হেলাল দাবি করেন, সকালে ঢাকায় এক অপরিচিত ব্যক্তি তার হাতে কাগজে মোড়ানো একটি প্যাকেট ও একটি মোবাইল নম্বর দিয়ে যান। ওই প্যাকেটে মোবাইল ফোন ও চার্জার রয়েছে বলে তাকে জানানো হয়েছিল।

রোজিনা পরিবহনের কুমারখালী কাউন্টার মাস্টার আব্দুল হালিম জানান, হেলাল গত তিন বছর ধরে ঢাকা-কুষ্টিয়া রুটে রোজিনা পরিবহনের সুপারভাইজার হিসেবে কর্মরত।

কুষ্টিয়া র‌্যাব-১২, সিপিসি-১-এর কোম্পানি কমান্ডার মো. রেজাউল হক বিকেল সাড়ে ৫টার দিকে বিষয়টি নিশ্চিত করে জানান, রাজবাড়ী থেকে নেমে গাজী ফিলিং স্টেশনের সামনে একটি ভ্যানে করে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হেলালকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা। এছাড়া তার কাছ থেকে নগদ ৫ হাজার ৪৮০ টাকা এবং একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।