Nabadhara
ঢাকাসোমবার , ৩ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় বহুমুখী সমবায় সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি 
আগস্ট ৩, ২০২৬ ৫:৫৭ অপরাহ্ণ
Link Copied!

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি 

বাগেরহাটের কচুয়ায় কচুয়া ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সরকারের দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সোমবার (৩ আগস্ট) সকাল ১১টায় সমিতির নিজস্ব প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও জেবি গ্রুপের চেয়ারম্যান সরদার জাহিদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম তৌহিদুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবক ও সমিতির সহ-সভাপতি মো. রেজাউল ইসলাম, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি তুহিন খান, সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস, কচুয়া ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সভাপতি খান এমদাদুল হক, সাধারণ সম্পাদক সুব্রত মুখার্জি, কচুয়া প্রতিদিন-এর স্টাফ রিপোর্টার নাজমুস সালেহী সুজনসহ সমিতির সদস্যবৃন্দ।

বৃক্ষরোপণ কর্মসূচিতে অতিথি ও সমিতির নেতৃবৃন্দ ফলদ, বনজ ও ঔষধি গাছের বিভিন্ন চারা রোপণ করেন। এ সময় তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।

আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টি এবং বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।