Nabadhara
ঢাকাসোমবার , ৩ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে সাংবাদিকদের সঙ্গে খুলনা রেঞ্জ ডিআইজির মতবিনিময় সভা

ঝিনাইদহ প্রতিনিধি
আগস্ট ৩, ২০২৬ ৬:৪০ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি

গণমাধ্যম ও পুলিশের মধ্যে পারস্পরিক আস্থা, তথ্য আদান-প্রদান এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও শক্তিশালী করার লক্ষ্যে ঝিনাইদহে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন খুলনা রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. মোস্তাফিজুর রহমান।

সোমবার (৩ আগস্ট) দুপুরে ঝিনাইদহ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান। সভাপতিত্ব করেন ঝিনাইদহের পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন্ হাছান।

প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান বলেন, নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত সমাজ গঠনে সাংবাদিক ও পুলিশের ভূমিকা পরস্পরের পরিপূরক। বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও তথ্যনির্ভর সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমাধ্যম যেমন জনসচেতনতা সৃষ্টি করে, তেমনি অপরাধ দমন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনগণের আস্থা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি জনস্বার্থে সাংবাদিকদের সঙ্গে সমন্বয় ও সহযোগিতার ভিত্তিতে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

মতবিনিময় সভায় বক্তব্য দেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন, সহ-সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, সাবেক সভাপতি আসিফ ইকবাল কাজল ও এম. রায়হানসহ জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের প্রতিনিধিরা। তারা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও সাইবার অপরাধ দমন, সড়ক নিরাপত্তা, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা এবং জনসেবামূলক পুলিশিং কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে বিভিন্ন মতামত ও সুপারিশ তুলে ধরেন।

ডিআইজি ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সাংবাদিকদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

এ সময় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপারসহ বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা এবং জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের মতবিনিময় পুলিশ ও গণমাধ্যমের মধ্যে বিদ্যমান সহযোগিতামূলক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে এবং জনসেবামূলক কার্যক্রমকে গতিশীল করতে সহায়ক হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।