Nabadhara
ঢাকামঙ্গলবার , ৪ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মান্দায় আত্রাই নদী থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

মান্দা (নওগাঁ) প্রতিনিধি
আগস্ট ৪, ২০২৬ ৬:১১ অপরাহ্ণ
Link Copied!

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর মান্দা উপজেলায় আত্রাই নদী থেকে আতিকুর রহমান (৩০) নামে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার ঘুলহাড়িয়া খেয়াঘাট সংলগ্ন আত্রাই নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আতিকুর রহমান উপজেলার কসব ইউনিয়নের বনকুড়া গ্রামের ময়েজ উদ্দিনের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সোমবার সন্ধ্যার পর থেকে আতিকুর রহমান নিখোঁজ ছিলেন। মঙ্গলবার সকালে নদীর পাড় দিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন নদীতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।