Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৬ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে বিএসটিআইর অভিযানে অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রির দায়ে ২০ হাজার টাকা জরিমানা

রাজশাহী প্রতিনিধি
আগস্ট ৬, ২০২৬ ২:৩৬ অপরাহ্ণ
Link Copied!

রাজশাহী প্রতিনিধি

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়, রাজশাহীর উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি উৎপাদন ও বিক্রির দায়ে একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার  রাজশাহী মহানগরীর ভদ্রা মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিএসটিআইর গুণগত মানসনদ (সিএম লাইসেন্স) ছাড়া ‘সুইটমিট (মিষ্টি)’ উৎপাদন ও বিক্রি এবং নবায়ন ব্যতিরেকে ‘ফার্মেন্টেড মিল্ক (দই)’ ও ‘ঘি’ উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে আরাফাত মিষ্টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া পণ্যের মোড়কে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ এবং অন্যান্য বাধ্যতামূলক তথ্য উল্লেখ না থাকায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।

রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুরুল আবছার সবুজ-এর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইং কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।

অভিযানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।

বিএসটিআই জানায়, জনস্বার্থে ভেজাল প্রতিরোধ, নিরাপদ ও মানসম্মত খাদ্যপণ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।