Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৬ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ছদ্মবেশে পুলিশের অভিযানে নড়াইলে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, নড়াইল
আগস্ট ৬, ২০২৬ ২:৫৯ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার, নড়াইল

নড়াইলের কালিয়া থানা পুলিশের অভিনব অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের কথিত সর্দার আরোজ আলী শেখ (৪৮) গ্রেপ্তার হয়েছেন। তাকে ধরতে পুলিশ সদস্যরা দিনভর কৃষক, ভ্যানচালক, চাটনি বিক্রেতা ও মুদি দোকানির ছদ্মবেশে এলাকায় অবস্থান নেন।

বুধবার (৫ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার সালামাবাদ ইউনিয়নের জোকারচর গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আরোজ আলী শেখ ওই গ্রামের হেমায়েত শেখের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, বেশ কয়েকদিন ধরে কালিয়া থানা পুলিশ সাধারণ মানুষের সঙ্গে মিশে সন্দেহভাজন ব্যক্তির গতিবিধি পর্যবেক্ষণ করে আসছিল। পরিকল্পনা অনুযায়ী বুধবার রাতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলীর নেতৃত্বে একাধিক দল জোকারচর গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় আরোজ আলী শেখকে আটক করা হয়।

পুলিশ জানায়, আরোজ আলীর বিরুদ্ধে কালিয়া থানায় পাঁচটি, নড়াইল সদর থানায় দুটি, খুলনার দিঘলিয়া থানায় দুটি এবং গোপালগঞ্জ সদর থানায় একটি মামলাসহ ডাকাতি, সন্ত্রাস, অস্ত্র ও চুরির অভিযোগে একাধিক মামলা রয়েছে।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে বলেন, গ্রেপ্তারকৃত আরোজ আলীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে আন্তঃজেলা ডাকাত চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।